প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ৪:৫২ পিএম
ফাইল ছবি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ::

দেশের প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হলো। বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, এ সিদ্ধান্তের কারণে দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষা কার্যক্রম এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো। এটি দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে যেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে। তবে এখনও অনেক আনুষ্ঠানিকতা বাকি বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে কি-না, যেসব প্রাথমিক স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত নেই, সেসব বিদ্যালয় কীভাবে পরিচালিত হবে- এসব সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কারিকুলাম ও প্রশ্নের জন্য আলাদা কমিটি হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আজ থেকে এ শিক্ষা কার্যক্রম শুরু হল। নতুন অর্থ বছরের আগেই আনুসাঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।

 

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...