প্রকাশিত: ১০/০৮/২০২০ ৭:২৬ এএম

টিসি (ছাড়পত্র) ছাড়াই সারা বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। তবে কোন শ্রেণিতে ভর্তি হবে তা প্রমাণের জন্য ডাইরি, বেতন বই, আইডি কার্ড, বই-খাতা ইত্যাদি উপস্থাপন করতে হবে। আজ রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীগণ বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বিভিন্ন উত্স হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশকিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে যেতে পারে।

শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন না হয় সেজন্য ভর্তিচ্ছুরা বছরের যে কোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তবে প্রধান শিক্ষকগণ কোনো প্রকার টিসি ছাড়াই ডাইরি, বেতন বই, আইডি কার্ড, বই-খাতা ইত্যাদি যাচাই করে ভর্তি করতে পারবেন।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer