প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ১১:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ এএম

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার জাহাঙ্গীর তালুকদার, সাজনা বেগম, নাহিদ তালুকদার, সাইফ আহমদ। সিলেটের ওসমানি নগর উপজেলার তাজপুর এলাকার সিএনজি অটোরিক্সা চালক লায়েছ মিয়া ও প্রাইভেট কারের চালক শেরপুর এলাকার করিম পুর গ্রামের শাহাদাৎ তালুকদার।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন যাত্রী মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এ এম জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায় জানান, ৬টি লাশ হাসপাতালে আছে। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer