প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৪:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারে প্রাইভেট পড়তে বেরিয়ে গত আটদিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্রী। নিখোঁজের পর দিন থেকে নানা জায়গায় খোঁজ করেও না পেয়ে এক সপ্তাহর মাথায় নিখোঁজ ডায়রি করেছেন শিক্ষার্থীর মা। কোন দুর্বৃত্ত চক্রের হাতে পড়ার সন্দেহে পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে।নিখোঁজ শিক্ষার্থীর নাম ইশরাত জাহান এশা (১৪)। সে কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলীর ইছুলেরঘোনা এলাকার মুহাম্মদ শরীফের মেয়ে ও কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তার নিখোঁজের বিষয়ে মা রশিদা বেগম সাধারণ ডায়রি করেন। যার নম্বর-১৬৫৬, তারিখ-২৪ জুলাই ২০১৭।নিখোঁজের মা রশিদা বেগম নিখোঁজ ডায়রিতে উল্লেখ করেন, শহরের টেকপাড়াস্থ ফ্যাশন টেইলার্সের পেছনে এক শিক্ষকের কাছে অন্য সহপাঠিদের সাথে প্রাইভেট পড়ত এশা। প্রতিদিনের মতো গত ১৮ জুলাইও বিকাল ৪টার দিকে স্কুল ড্রেসের সাদা ফ্রক, সবুজ প্যান্ট ও কেডস্ এর সাথে কালো বোরকা পড়েই প্রাইভেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। নিত্যদিন সন্ধ্যার আগে বাড়ি ফিরলেও সেদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার হালকা পাতলা গড়নের ফর্সা এশা সাধু ও আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কেউ কোথাও দেখে থাকলে ০১৮১৭২৫৭৭০২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।তিনি আরো বলেন, এশা কখনো কোথাও যেত না। হঠাৎ তার নিরুদ্দেশ পরিবার জুড়ে হতাশা ও আতংক বিরাজ করছে। সে কোন দুবর্ৃৃত্ত চক্রের হাতে পড়েছে কিনা এনিয়েই চরম দুশ্চিন্তায় সময় কাটছে বাড়ির সবার।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer