মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...
ডেস্ক রিপোর্ট::
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম জানান, পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘণ্টা খানেক সময় লাগবে।
পাঠকের মতামত