প্রকাশিত: ০৭/১২/২০১৯ ১০:০৪ এএম

শফিক আজাদ::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে আজ ৬ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিমান হয়রত মাওলানা তারেক মনোয়ার উপস্থিত থেকে পবিত্র কোরান ও হাদিস থেকে ওয়াজ করার কথা ছিল, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তিনি মাহফিলে উপস্থিত হতে পারেননি। মাহফিল আয়োজন কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন।

খয়রাতিপাড়া সীরত কমিটির আহবায়ক, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার কারনে প্রধান বক্তা তারেক মনোয়ার ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পারেননি। তিনি বলেন, এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ফেরত যান।

মাহফিলে এর আগে রাজাপালং এমইউ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক, হয়রত মাওলানা আবুল ফজল গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন।

তিনি প্রধান বক্তা উপস্থিত পারছেনা বলে শেষ মোনাজাত পরিচালনা করেন। পরে আয়োজক কমিটি মাহফিল সমাপ্ত ঘোষণা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...