প্রকাশিত: ০৮/০৭/২০১৯ ৪:১২ পিএম , আপডেট: ০৮/০৭/২০১৯ ৪:১৩ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উজ্জ্বল মল্লিক (৩) ও তাহমিনা বেগম (২৫)।

আজ সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলায় বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, রবিবার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে কলাবাগানের মালি কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুটি ঘর পাহাড় ধসে ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের মধ্যে তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়।

এ ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উজ্জ্বল মল্লিকের মরদেহ উদ্ধার করে। পরে তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, পাহাড় ধসে এক শিশু ও মহিলা মারা গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer