প্রকাশিত: ০২/০৮/২০১৮ ১:৫১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫০ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাজধানী কুর্মিটোলায় বাসচাপায় মারা যাওয়া দিয়া খানম মিম ও আব্দুল করিমের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে বারটার দিকে নিহত দুই পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

এর আগে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের জন্য গাড়ি পাঠান প্রধানমন্ত্রী। সেই গাড়িতে চেপেই তার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বুধবার (১ আগস্ট) মিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচারেরও প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত সোমবার (২৯ জুলাই) কুর্মিটোলা জেলারেল হাসপাতালের সামনের সড়কে (মিরপুর-উত্তরা ফ্লাইওভার ঠেকেছে যেখানে) দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মতিঝিল, দৈনিক বাংলা, তেজগাঁও, রামপুরা, বনশ্রী, উত্তরাসহ বিভিন্ন এলাকা অবরোধ করে তারা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...