প্রকাশিত: ০২/০৪/২০২১ ২:০৯ পিএম , আপডেট: ০২/০৪/২০২১ ২:১১ পিএম

প্রত‍্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত‍্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত। এতে অগ্নি নির্বাপণ যন্ত্রের বাস্তব ব‍্যবহার, এলপি গ‍্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি সম্পর্কে জানা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের টিম মহড়া পরিচালনা করে। মহড়ায় মন্ত্রী ও তার স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্য এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

দুই ঘণ্টার মহড়ায় বহনযোগ‍্য অগ্নি নির্বাপণ যন্ত্রের বাস্তব ব‍্যবহার, এলপি গ‍্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি, হাতে কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতার প্রশিক্ষণ নেন সবাই।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer