প্রকাশিত: ০৪/০৬/২০১৮ ৮:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১০ এএম

গত ১ জুন উখিয়া ক্রাইম নিউজ অনলাইন পত্রিকায় “কুতুপালংয়ের রতন বড়ুয়া চালক থেকে কোটিপতি” শীর্ষক সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়েছে যার বিন্দু মাত্র সত্যতা নেই। মূল কথা হচ্ছে আমি দীর্ঘ পনের বছর ধরে গাড়ির ড্রাইভারী করে আসছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইয়াবার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে আমার নাম দেখে আমি খুবই মর্মাহত হই। আমি গাড়ির ড্রাইভারী করে কোন রকম সংসার চালিয়ে আসছি। স্থানীয় এক জনপ্রতিনিধি সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজ ও প্রশাসনের চোখে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ভিত্তিহীন সংবাদে জনসাধারণ, পাঠক ও আইনশৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
রতন বড়ুয়া
পিতা: অরিন্দ্র বড়ুয়া
সাং : উত্তর ঘুনধুম, নাইক্ষ্যংছড়ি

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer