প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৪:৪৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রবিবার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযানটি পরিচালনা করেন।

এ সময় ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার, বিমানবন্দর সড়ক, নুনিয়ারছড়া এবং ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দেয়া হয় এবং নির্দেশনা অমান্য করে বের হওয়া ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসিল্যান্ড জানান, স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

রেড জোন এলাকাতে চলাফেরায় সরকারি নির্দেশনা মেনে চলুন।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...