প্রকাশিত: ১২/০২/২০২০ ৪:২৬ পিএম

পেকুয়া প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় জনতার গনধোলাইয়ে জামাল হোসেন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুইজন ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।

আজ বুধবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ওই ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মৃত,আলমগীরের ছেলে।

আহতরা হলেন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাউসার (২৫) ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির হোসাইন।

আহতরা পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কাউসারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়,গতকাল মঙ্গলবার রাতে ডাকাতদলের গুলিতে সাপের গারা এলাকায় মালয়েশিয়া প্রবাসী নুরুন্নবী নিহত হন। একই ঘটনায় নুরুন্নবীর মা হাজেরা বেগম ও ছোট ভাই মোজাম্মেল গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদলের এলোপাতাড়ি গুলিতে তারা হতাহত হয়েছেন।

এদিকে বিক্ষুদ্ধ জনতা আজ সকালে তিন ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় জামাল হোসেন গনপিটুনিতে মারা যান।

পেকুয়া থানার ওসি কামরুল আজম এর সত্যতা স্বীকার করে জানায়, পাবলিকের গনপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে। দুইজনকে হাসপাতালে রয়েছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer