প্রকাশিত: ১৮/০৭/২০১৭ ৫:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ পিএম

চকরিয়া প্রতিনিধি::
পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে একই ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় ইউপি সদস্যের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম ওই এলাকার জাফর আলমের ছেলে ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী নয়ন বলেন, গত দুইদিন আগে আমার স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসি। গতকাল রাতে পুলিশ পরিচয়ে ১০-১২ জন দুুর্বৃত্ত ঘরের দরজা খুলতে বলে। পুলিশ পরিচয় দেওয়ায় দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে তারা আমার স্বামীকে মারধর করে গুরতর আহত করে। আমাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু জাহািঙ্গীরের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, পাহাড় দখলের ঘটনায় সাবেক মেম্বারের সঙ্গে বর্তমান মেম্বারের বিরোধ চলছে। পাহাড় দখল-বেদলখকে কেন্দ্র করে এঘটনা ঘটতে পারে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer