প্রকাশিত: ১৭/১০/২০১৬ ৯:২৯ পিএম

picture1নিজস্ব প্রতিনিধি, পেকুয়া.

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মারুফুর রশিদ খাঁন বানিজ্য মন্ত্রণালয়ে বদলী হয়েছেন।সোমবার ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-৩ অধিশাখার উপ-সচিব মোঃ জসিম উদ্দিন খান স্বাক্ষরিত সরকারী প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার ইউএনও মারুফুর রশিদ খাঁনকে বানিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বানিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেল এর উপ-পরিচালক পদে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

জানা গেছে, গত দুই বছর পূর্বে পেকুয়ার ইউএনও হিসেবে যোগদান করেন বিসিএস প্রশাসনের মেধাবী ও চৌকষ কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খাঁন। এরইমধ্যে তিনি উপজেলাবাসীর কাছে সৎ, নির্লোভ ও নিবেদিত প্রাণ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer