প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৩৭ এএম
ফাইল ছবি

মেহেরপুর:মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। গেল রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ৪ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানা গেছে।

নিহতরা হচ্ছে- সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। এ ঘটনায় আহত হয়েছে সহকারি পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য। নিহতরা সোনপুর গ্রামে জোড়া খুন হত্যা মামলার আসামী বলে ধারনা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিলে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসমান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত ৫ মার্চ রাতে সোনাপুর গ্রামের আব্দুল মজিদ ও আসাদুল ইসলামকে গ্রামের একটি চায়ের দোকান থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। দাবিকৃত ১০ লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে গ্রামের মাঠে তাদেরকে গলাকেটে হত্যা করা হয়। বন্দুকযুদ্ধে নিহত ৪ জন ওই হত্যাকা-ের সঙ্গে জড়িত বলে ধারনা করছে পুলিশ।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...