প্রকাশিত: ২৭/০৬/২০১৮ ৯:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৯ এএম

ডেস্ক রিপোর্ট::
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে নগরীর বাগমারা মেইন রোড এলাকায় যায়। রাত সোয়া ৩টার দিকে বাগমারা ব্যাংকার্স ক্লাবের মাঠে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা গুলি করতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...