প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১১:১০ পিএম

2016_04_11_14_20_06_GLzltosFAP6kI2AespKivbiv26RKGF_original~1নিউজ ডেস্ক::

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে সালমা আক্তার (২৭) নামে আন্দোলনরত এক নার্সের গর্ভপাত হয়েছে। তিনি ৩ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর লাঠিচার্জ করে ধানমন্ডি থানা পুলিশ।

সংগঠনের সভাপতি রিনা আক্তার জানান, বিকেলে তারা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের প্রথম ব্যারিকেডের মুখোমুখি হতে হয়। পরে ওই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে পুলিশ নার্সদের ওপর লাঠি চার্জ করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। যার মধ্যে শিখা, সালমা ও রহিমের অবস্থা গুরুতর।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রিনা আক্তার।

তবে ধানমন্ডি থানার ওসি নূরে আজম দাবি করেন, স্বাস্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।

পুলিশের লাঠিচার্জে নার্সের গর্ভপাত

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে সালমা আক্তার (২৭) নামে আন্দোলনরত এক নার্সের গর্ভপাত হয়েছে। তিনি ৩ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে। আহত সালমা আক্তার বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রিনা আক্তার।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...