প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৩:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘মাদক চোরাচালান বা ব্যবসার সঙ্গে পুলিশ ও বিজিবির কিছু অসাধু সদস্য জড়িত তা অস্বীকার করব না। তবে প্রমাণ পেলে তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করে আইনের আওতায় নেওয়া হবে।’ গতকাল শুক্রবার পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার বন্ধে ভারতের সঙ্গে কথা হচ্ছে। তারা বাংলাদেশে ফেনসিডিল ঢুকতে বাধা দিচ্ছে। কিন্তু মিয়ানমার সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। এক্ষেত্রে তাদের কোনো সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কাজী ফিরোজ রশীদ প্রমুখ। আইজিপি বলেন, বাংলাদেশে রাজনীতি থাকবে, দল-মত থাকবে। তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য মাদক ও জঙ্গিবাদবিরোধী কিছু বিষয়ে ঐকমত্যে পেঁৗছতে হবে। জঙ্গিবাদ ও মাদকাসক্তিকে ভয়ানক অপরাধ হিসেবে মোকাবেলা করছে পুলিশ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, বাংলাদেশকে ইরাক বা সিরিয়া হতে দেওয়া হবে না। গুলশানের হলি আর্টিসান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জঙ্গি হামলার পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় কাউন্টার টেররিজম ইউনিট গঠন করা হয়েছে। যেখানেই জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে, সেখানেই অভিযান চালানো হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer