প্রকাশিত: ১৪/০৩/২০২১ ২:৫৯ পিএম , আপডেট: ১৪/০৩/২০২১ ৩:০২ পিএম

উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে টেকনাফের এক যুবক কর্তৃক দায়ের মামলায় জারি করা সমনের নোটিশ পাননি বলে এবারও আদালতে হাজির হননি আবদুর রহমান বদি।

ফলে ইমেইল যোগে সমনের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারি জজ জিয়াউল হক এ আদেশ দেন বলে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।

 

 

বদির ছেলে দাবীদার ইসহাকের ভিডিও বক্তব্য দেখতে ক্লিক করুন

গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়স যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-০৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে।
ওইদিন মামলাটি আমলে নিয়ে মূল-বিবাদী আব্দুর রহমান বদিসহ বিবাদীদের ১৪ জানুয়াারী স্বশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন। ওই দিনও আবদুর রহমান বদি সমনের নোটিশ পাননি বলে আদালতে উপস্থিত হননি। আদালত ১৪ মার্চ তারিখ নির্ধারণ করে। এবার একই কারণে উপস্থিত হননি তিনি।

মামলার বাদি মোহাম্মদ ইসহাক জানান, তাকে পুত্র স্বীকার করার ভয়ে কৌশলে আবদুর রহমান বদি নোটিশ গ্রহণ করছেন না। নোটিশটি জারিকারক তার বাড়িতে টাঙ্গিয়ে দিয়েছেন। একই সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলরের হাতে নোটিশের কপি দেয়া হয়েছে। কৌশলে মামলা বিলম্ব করতে এমন আচরণ করা হচ্ছে।
তবে এ বিষয়ে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির কোন বক্তব্য পাওয়ায় যায়নি। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer