ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ৮:৫৯ পিএম
ছবি-প্রতীকী

ফেনীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...