প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৯:২৬ এএম , আপডেট: ২৪/০৭/২০১৯ ৯:৩১ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলো— উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)। বুধবার (২৪ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এসময় বিজিবির তিন সদস্য আহত হন। তারা হলেন— মফিজুর রহমান, উজ্জল হোসেন ও ইমরান হোসেন।

মেজর মো. রুবায়াৎ কবীর জানান, ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে বিজিবি ও ইয়াবা কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সেখানে মারা যান।

মেজর মো. রুবায়াৎ কবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বুধবার সকালে সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সেখানে বিস্তারিত জানানো হবে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...