প্রকাশিত: ০৫/০৬/২০২১ ৩:৪৭ পিএম , আপডেট: ০৫/০৬/২০২১ ৪:২৫ পিএম


ফারুক আহমদ , উখিয়া ::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় নারী সহ ২ রোহিঙ্গার নিহত হয়েছে । প্রবল বর্ষণে পাহাড় ধ্বস ও হতাহতের ঘটনা ঘটে।
৮ এপিবিএন পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার আশফাকু জাম্মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শনিবার ( ৫ জুন) সকালে পাহাড় ধসের ঘটনায় নিহত রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে । নিহতরা হলেন , উখিয়ার ময়নার ঘোনা ১২ নম্বর ক্যাম্পের রফিক উল্লাহ ( ৩২)। তিনি ৭ নম্বর জে ব্লকের অছিউর রহমানের পুত্র ও অপর জন টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নুর হাসিনা (২০) । তিনি ব্লক এ এর ১৮ নম্বর বাড়ির শাকের আহমদের স্ত্রী ।
এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের মাটি খনন করতে গিয়ে রফিক উল্লাহ মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা পড়া অবস্থায় রোহিঙ্গা রফিকুল্লাহ মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতি বর্ষণে পাহাড় ধ্বসে গিয়ে রোহিঙ্গা নারী নুর হাসিনা মাটি চাপা পড়ে । ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা চিল্ড্রেন হাসপাতালে নিয়ে গেলে রোহিঙ্গা মহিলাকে মৃত ঘোষণা করা হয়।
১৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ নাঈমুল হক জানান , আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত রোহিঙ্গাদের লাশ তাদের আত্মীয়-স্বজনদের কে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer