ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০১/২০২৫ ৭:০৬ এএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় কেটে নতুন গড়ে ওঠা রোহিঙ্গাদের বসতি সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ।

অভিযানে নেতৃত্বে দেন টেকনাফের ২৫ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

ক্যাম্পের ইনচার্জ বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে আসা কিছু রোহিঙ্গা ঘর তৈরি করে বসবাস করছে। বৃষ্টি হলে সেখানে পাহাড় ধসের শঙ্কা আছে। তাই ঝুঁকি বিবেচনা করে আমরা উচ্ছেদ অভিযান করছি। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় রোহিঙ্গাদের এখান থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে। খুব তাড়াতাড়ি তাদের দেওয়া হবে বসবাসের উপযোগী জায়গা। এ অভিযান এক দিনে শেষ হবে না। তবে ঝুঁকিপূর্ণ যেসব বসতি রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে।

কথা হয় হ্নীলার পাহাড়ি এলাকায় বসতি স্থাপনকারী মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মো. হারুনের সঙ্গে। তিনি বলেন, প্রাণে বাঁচতে পাঁচ মাস আগে রাখাইন থেকে পরিবার নিয়ে পালিয়ে এসেছি। অনেক দিন ক্যাম্পে ক্যাম্পে ঘুরে জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু এখান থেকেও আমাদের সরিয়ে দিচ্ছে। আমরা এখন যাব কোথায়?

হ্নীলার ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, এখানে বিশাল পাহাড়ি অঞ্চলে বেশির ভাগ জায়গায় রোহিঙ্গারা বসবাস করে। যৌথ অভিযানে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে। যেহেতু আশ্রয়হীন মানুষ; তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে সেখানে স্থানান্তর করা হবে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...