প্রকাশিত: ০৩/০৯/২০২০ ৭:৩৪ পিএম , আপডেট: ০৩/০৯/২০২০ ৭:৪৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
পাসপোর্ট করতে এসে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচলাইশ এলাকার পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।

তার করা পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন। ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পান।

তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।

তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer