উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের জের...

পালিয়ে গেলেন শিকারি, আকাশে উড়ল ২০০টি বক

এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/১০/২০২৩ ৪:২০ পিএম , আপডেট: ২৮/১০/২০২৩ ৪:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় রাজাপালংয়ের মাছকারিয়া বিল থেকে শিকারির কবল থেকে উদ্ধার করেছে প্রায় ২০০টি সাদা বক।

আজ রবিবার (২৮ অক্টোবর) ও গত বৃহস্পতিবার দু’দিনে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়।

এ সময় বক শিকারে ব্যবহৃত ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়েছে।

অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান,ওয়ালা বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ,বন কর্মী, সিপিসি সদস্যরা ও স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্হানীয় শাহজাহান বলেন , দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু পাখি শিকারি মাছকারিয়া বিলে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে এসব বক বাজার ও রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করে আসছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। মাছকারিয়া এলাকার কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই সাদা বক ধরেন। তাদের শাস্তি’র আওতায় আনতে আমরা অভিযান পরিচালনা করে দু’দফায় প্রায় দু’শ সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছি। এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

প্রসঙ্গত উখিয়া নিউজ ডটকমে ‘উখিয়ার মাছকারিয়া বিলে চলছে ফাঁদ পেতে বক শিকার ‘শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...