প্রকাশিত: ০২/০৮/২০১৮ ৬:৫২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫০ পিএম

ডেস্ক নিউজ – জাতিসংঘ কর্মকর্তা সোলিমান মুলাটার লাশ উদ্ধারের ঘটনায় তার গার্লফ্রেন্ড জাফরিন আফসারি এবং তার স্বামী রুবায়েত চৌধুরী রবিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য জানিয়েছেন।

জাফরিন আফসারি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পর্যবেক্ষণ কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত আছেন। আর তার স্বামী রবিন ঢাকায় একটি এনজিওতে কর্মরত।

নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের কর্মকর্তা ইথুওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয়। তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সুরক্ষা কর্মকর্তা ছিলেন।

সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলিতে একটি আবাসিক হোটেলে থাকতেন। গত ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। ওইদিন সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তিনি হোটেল ত্যাগ করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুল হক টুটুল জানিয়েছেন, উদ্ধারের পর লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবর্তন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer