উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১১/২০২২ ৭:১১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত দুই নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় গেছে। আগামীতের আপনাদের আর এমন খেলা খেলতে দেওয়া হবে না।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ সব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ২ নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এই বার আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এইবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা সংবিধানের কথা বলেন, বলেন সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কী আছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল, ১৯৯০ সালের পরে ৪-৫টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন সবাই ভোট দিতে পেরেছিল। সংবিধানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। একবার করেছিল ১৯৭৫ সালে। সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল চালু করেছিল।’

তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো সম্পর্ক নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে দেশের আলেম-ওলামাদেরকে পর্যন্ত তারা হয়রানি করছে। মিথ্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে পাঠাচ্ছে। তাদেরকে জামিনও দিচ্ছে না।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছে- টাকা কি আমরা চিবিয়ে খেয়ে ফেলেছি? টাকা আপনারা চিবিয়ে খাননি, আপনারা গিলে খেয়ে ফেলেছেন। আপনারা রিজার্ভ গিলে খেয়ে ফেলেছেন।’

এরআগে শুরুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...