প্রকাশিত: ১২/০৩/২০১৭ ৯:১৬ পিএম

ঢাকা: পূর্ব ঘোষিত সময়ের মধ্যে ৯ কোটি ভোটারের কাছে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, স্মার্টকার্ডে যেসব তথ্য সমৃদ্ধ করা হচ্ছে তাতে হয়তো ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দিতে পারব না।

১২ মার্চ রোববার আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সংশয় প্রকাশ করেন। চলতি বছরের মধ্যে এসব স্মার্টকার্ড বিতরণের কথা ছিল।

ইসি সচিব বলেন, আমরা যেভাবে কাজ করছি তাতে হয়তো আরও সময় লাগবে। এটা হয়তো আগামী বছরের এপ্রিল-মে পর্যন্ত চলে যেতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের কাছে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কথা ছিল। আর ৩০ জুলাইয়ের মধ্যে সব কার্ড পেয়ে যাব। কিন্তু কার্ডে যেসব তথ্য সমৃদ্ধ করছি তাতে হয়তো ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দিতে পারব না।

চট্টগ্রামে সোমবার দুটি থানায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ জেলায় মোট ৫০ লাখ ভোটার। এর মধ্যে মহানগরী এলাকার ভোটার সংখ্যা ১৮ লাখ। ১৬ মার্চ সেন্টার থেকে ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে বিতরণের জন্য আমাদের হাতে রয়েছে ১১ লাখ ৭৬ হাজার স্মার্টকার্ড।

তিনি আরও বলেন, এপ্রিল থেকে রাজশাহী ও খুলনা মহানগরী এলাকায়ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। মে মাসে জেলা সদর ও পৌরসভায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এরপর আমরা উপজেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করব।

স্মার্টকার্ড বিতরণে ভোগান্তির বিষয়ে সচিব বলেন, শতকরা একভাগ লোক কার্ড পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। এটা খুব বড় বিষয় নয়। আপাতত ডাটাবেজে যেসব ভোটারের তথ্যে অসম্পূর্ণতা রয়েছে। তাদের ক্ষেত্রে এ রকম হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...