এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২/০৬/২০২৫ ৩:৪০ পিএম

নারায়ণগঞ্জের ঠিকানায় ভুয়া পিতামাতার পরিচয়ে এনআইডি কার্ড ও পাসপোর্ট হাতিয়ে নিয়েছে রোহিঙ্গা যুবক। সে বর্তমানে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১, ডি-১২ ব্লকে বসবাস করে যাচ্ছে। সে মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক মৃত রফিকের পুত্র মোহাম্মদ সুফিয়াত বলে জানা যায়।

সুত্রে জানা গেছে , সে নারায়ণগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন দম্পতির পুত্র পরিচয়ে দালাল চক্রের মাধ্যমে এনআইডি কার্ড ও পাসপোর্ট সংগ্রহ করে।

এই বিষয়ে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি আলি হোছন জানিয়েছেন, সুফিয়াত নামক যুবক’কে আমি চিনি ও জানি। আমরা এখানে আশ্রয় নিতে এসেছি। আশ্রয় নিতে এসে তথ্য গোপন রেখে বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করা বেআইনি। তদন্ত করে তার এনআইডি কার্ড ও পাসপোর্ট বাতিলের দাবি জানাচ্ছি।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, জাতিগত নিধনযজ্ঞ থেকে রক্ষা পেতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা ঠাঁই দিয়েছি। তারা যদি তথ্য গোপন করে বাংলাদেশি নাগরিকত্ব অর্জন করে, থাহলে এটি গুরুতর উদ্বেগের বিষয়। এটি নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইনের সু-স্পষ্ট লঙ্ঘন। এতে দেশের আইন ও শাসন ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রকাশ পায়।

তিনি আর-ও বলেন, এই ধরনের অনিয়ম ঠেকাতে সঠিক যাচাই-বাছাই, তথ্যের স্বচ্ছতা, এবং জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম জানান, পাসপোর্ট অফিসে গিয়ে নথিপত্র যাচাই করা হবে। তারপর পাসপোর্ট কীভাবে ক্লিয়ারেন্স পেল, তা খতিয়ে দেখা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...