প্রকাশিত: ০৩/০৯/২০২০ ৯:১৬ এএম

অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নামমাত্র মূল্যে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যান্ডউইথ দেবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিচালিত বিডিরেন প্ল্যাটফর্ম ব্যবহারকারী দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৪২টি পাবলিক ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকেশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জ করা টাকা তার মূল অ্যাকাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।
শিক্ষার্থীরা যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে সে লক্ষ্যে বিডিরেন গত ২১ জুলাই টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ সব মোবাইল অপারেটরকে পত্র পাঠায়। বিডিরেনের এ আহ্বানে সাড়া দিয়ে টেলিটক গত ২৮ আগস্ট একটি সম্মতিপত্র দিয়েছে।
টেলিটক মনে করে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ অনলাইন ক্লাসের সময় তাদের নেটওয়ার্কের আওতায় আসবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘করোনা মহামারির সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।’ নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়ার উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ছাত্রছাত্রীরা যাতে স্বল্প খরচে ডিজিটাল ডিভাইসের এক্সেস এবং ইন্টারনেট সুবিধা পেতে পারে এ বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...