প্রকাশিত: ১০/০৬/২০১৯ ৯:২৪ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
টেকনাফ হ্নীলা জাদীমুড়া নাফনদী সীমান্তে বিজিবির সাথে কতিথ “বন্দুকযুদ্ধে” এক মাদক পাচারকারী নিহত। অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার। তবে গুলিবিদ্ধ নিহত হওয়া ইয়াবা পাচারকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সে রোহিঙ্গা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ফায়সাল হাসান খান জানান গোপন সংবাদে জানতে পারি বেশ কয়েকজন চোরাকারবারী মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকুলে প্রবেশ করবে।

সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১০ জুন ভোর রাতে হ্নীলা জাদীমুড়া নাফনদী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় মাদক পাচারে জড়িত একটি অপরাধী চক্রের সাথে গোলাগুলি সংঘটিত হয়। এতে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি লম্বা বন্দুক, ২টি গুলি ও বিপুল পরিমান ইয়াবা পড়ে থাকতে দেখে বিজিবি।

এদিকে ঘটনার খবর শুনে টেকনাফ মডেল থানার এসআই সুজিত ও কনেস্টবল শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা একটি মৃতদেহ,দেশীয় তৈরী একটি লম্বা বন্দুক,৫০ হাজার ইয়াবা ও দুটি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

এরপর লাশটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী করতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer