প্রকাশিত: ১৪/০৫/২০১৭ ৯:৫৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
মায়ের জন্য ভালবাসা স্বরূপ উপহার কিনে, কেক কেটে বা মায়ের পছন্দের খাবার খাইয়ে মাকে খুশি করার মধ্য দিয়ে রবিবার নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস-২০১৭’। প্রতিবছর মে মাসে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে। যদিও মাকে ভালবাসা জানাতে কোনো দিনক্ষণ লাগে না; তবুও মায়ের জন্য ভালোবাসা জানানোর এই দিন ।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে র‌্যালি বের করে।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রির প্রতিনিধি আল্ হাজ্ব খাইরুল বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার,সদর ইউপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানাল) মোঃ ফরিদুল আলম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইং মার্মা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জুহুরা বেগম প্রমুখ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...