প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ১০:১৭ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে মো: হোসেন (৩৬) নামে এক ব্যাক্তিকে ইয়াবাসহ আটক করেছে ৫০ বিজিবি নিয়ন্ত্রিত আশারতলী বিজিবি। রোববার (৭ মে) উপজেলার সীমান্তবর্তী আশারতলী কলঘর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় ঘলঘর এলাকার আবদুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। বিজিবির সদস্যরা বাড়ির চর্থুরপাশে তল্লাসী করে বাড়ির আঙ্গিনা থেকে ৬৯০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা নমুন জন্য বলে লিখা ছিল প্যাকেটের ভিতর। ইয়াবা আটকের বিষয়টি নিশ্চিত করে আশারতলী বিজিবির কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন মুন্সি জানান- আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যায় তাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার দুলাল।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer