প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৮:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৭ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলো- রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী এলাকার বাসিন্দা চিংহ্লাউ মার্মার পুত্র ক্যাসাইনু মার্মা (৫২)। বুধবার দিবাগত রাতে তুমব্রু বাজার থেকে তাকে আটক করা হয়।
তুমব্রু বিওপির নায়েক সুবেদার মাহবুব আলম জানান, বুধবার দিবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশকালে তুমব্রু বাজার তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে মিয়ানমারের প্রায় ৩৭ হাজার কিয়েট, বাংলাদেশের প্রায় ১১ হাজার টাকা, জাতীয় পরিচয় পত্র, বার্মিজ ভাষায় লিখিত একটি চিটি, মেমোরি কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন ধরনের সন্তোষজনক উত্তর দিতে অপারগ হওয়ায় আটক ক্যাসাইনু মার্মাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নুর জানান, আটক ক্যাসাইনু মার্মা চোরাচালানের মাধ্যমে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে আনয়নের মতো অপরাধ করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা রুজু হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer