ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ৯:৪১ এএম

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেররিজমের একটি ইউনিট। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ছাগলখাইয়া এলাকার মনিরুলের পাহাড় নাম এলাকা থেকে এসব অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তলসহ ৮ পাহাড়ি আগ্নেয়াস্ত্র, ১১টি শটগানের গুলি, ১০টি শটগানের গুলির খোসা, একটি ধারালো অস্ত্র, দুটি বাইনোকুলার, একটি গ্যাস মাস্ক, একটি চার্জার লাইট, একটি ব্যাটারি, দুটি ওয়াকিটকি, চার্জার দুটি, চার লিটার এসিড, এক বস্তা প্লাস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম। অভিযানটি পরিচালনা করেন ঢাকার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। বিষয়টি নিশ্চিত করেন অভিযানকারী দলের দায়িত্বশীল এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এটি সন্ত্রাসীদের আস্তানা। যেখানে অস্ত্রও তৈরি করত তারা। খবর পেয়ে গত কয়দিন ধরে অনুসন্ধানের পর এ অভিযান পরিচালনা করেন। তবে খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু অস্ত্র-গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম তখনই নিয়ে যেতে পারেনি সন্ত্রাসীরা।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, ছবির আহমদ ও কবির মিয়া জানান, তাদের এই এলাকা ও আশপাশের এলাকায় আরও আস্তানা রয়েছে। আর এ সব আস্তানায় শতাধিক সদস্য রয়েছে। যাদের কাছে এলাকার মানুষ জিম্মি। যারা নাইক্ষ্যংছড়ি ও রামুর পাহাড়ি জনপদগুলোতে নানা অপরাধ করে পার পাচ্ছে দীর্ঘ দিন। এ পরিস্থিতিতে ডিএমপির কাউন্টার টেররিজমের বিশেষ দলটি অভিযান পরিচালনা করায় এলাকাবাসী খুবই খুশি

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...