ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ৯:০৯ পিএম

নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী। সোমবার (১০ জুন) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) রাতে গভীর ঘুমেই আচ্ছন্ন, এ সুযোগে স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার (২৩) স্বামীর পুরুষাঙ্গ নীচের অংশ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করে।

জয়নাল আবেদীনের শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘাতক স্ত্রী রেশমা আক্তার’কে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নিয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া চলছিল কয়েকদিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেছে। তবে নিচের অংশ অনেকটা কেটে গেছে। আহত’কে হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক স্ত্রী গ্রাম পুলিশের হেফাজতে আছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer