প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ১:৫১ পিএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে তা জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর অক্টোবরের মাঝামাঝি অথবা শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

‘সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণার পর আর কোনো রাজনৈতিক অস্থিরতা থাকবে না। তখন নির্বাচনী উৎসব বইবে এবং সবাই নির্বাচনে আসার জন্য তোড়জোড় শুরু করবে,’বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বিএনপি যে দাবি জানিয়ে আসছে সে বিষয়ে করা প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি যে দাবি করছে সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। শিডিউল ঘোষণার আর এক মাস বাকি আছে। এই সময়ে তো সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। এখানে সরকারে কে থাকলো, এটা তাদের দেখার দরকার নেই।

কাদের বলেন, নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের কোনো কাজ থাকবে না। তারা শুধু রুটিনমাফিক কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকারের কোনো হাত নেই। তখন সরকারের ক্ষমতা সীমিত হয়ে যাবে। বিএনপির দরকার হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশন নিরপেক্ষই আছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...