উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৯:১৭ এএম

রেডমি সিরিজে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল শাওমি। মডেল রেডমি এ১। শাওমি দাবি করছে এই ফোন একবার চার্জ দিলে টানা ৩০ দিন চলবে। যদিও এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা কি না একদিন চলার জন্য যথেষ্ট। ৩০ দিন কেবল স্ট্যান্ডবাই মোডে কেবল সচল থাকতে পারবে।

এই ফোনের পেছনে ডুয়াল ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

redmi phoneইংরেজি ছাড়াও এই ফোনে আরও ২০ টি ভাষা প্রি-ইনস্টল করা আছে।

নতুন রেডমি ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট।

এন্ট্রি লেভেলের ডিভাইসটিতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম রয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।

ডুয়াল সিমের রেডমি এ১ মডেলের হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে।

redmiএই ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে।

ব্যাকআপের জন্য এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াটের চার্জার।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...