প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৭:৩৩ এএম

chatri-songsthaঢাকা: জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ‘ইসলামী ছাত্রী সংস্থা’র কার্যক্রমকে নজরদারিতে আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার বিশেষ প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এ নজরদারি শুরু হয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের কার্যক্রম শুরু করে।

বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলামী ছাত্রী সংস্থা’র মূল উদ্দেশ্য কোমলমতি ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জিহাদি মনোভাবাপন্ন করে তৈরি করে মাঠে নামানো। এছাড়া, বর্তমান সময়ে ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এ কারণে মূল দল জামায়াতের অর্থায়নে তাদেরই নারী টিম হিসেবে ‘ইসলামী ছাত্রী সংস্থা’র কার্যক্রমে গতিশীলতা আনার চেষ্টা করছে।

সংস্থার কর্মীরা গ্রামগঞ্জ ও স্কুল-কলেজভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ‘জাহান্নামের আগুন’ থেকে মুক্তি লাভের উপায় এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করার প্রতারণামূলক প্রলোভন দিয়ে সংগঠনে যোগ দিতে সরলমনা নারীদের উদ্বুদ্ধ করছে। ইসলামী ছাত্রী সংস্থার পটভূমি বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলামী ছাত্রী সংস্থা’ ইসলামী ছাত্রশিবিরের মতো জামায়াতে ইসলামী’র একটি সহযোগী ছাত্রী সংগঠন।

১৯৭৮ সালের ১৫ই জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গেল বছরগুলোতে এ সংগঠনের বিস্তার ও কোনো কার্যকলাপ পরিলক্ষিত হয়নি। কিন্তু ২০১২ সাল থেকে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সামাজিক ও প্রশাসনিকভাবে কোণঠাসা হওয়ায় ‘বিকল্প ব্যবস্থা’ হিসেবে ‘ইসলামী ছাত্রী সংস্থা’র কার্যক্রম বর্তমানে বেড়ে গেছে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...