প্রকাশিত: ১৬/০৬/২০১৬ ২:০৪ পিএম , আপডেট: ১৬/০৬/২০১৬ ২:০৮ পিএম

18786_thumbM_abulডেস্ক রিপোর্ট ::
সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে দেড়শ’ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, আইয়ুব খান স্থানীয় সরকার নির্বাচনকে মৌলিক নির্বাচন বলে অভিহিত করলেও আমি এই নির্বাচনকে বলেবো ভৌতিক নির্বাচন। কারণ এবারের ইপি নির্বাচন ভয়ের কারণে জীবিত ভোটাররা ঠোট দিতে পারেনি। কিন্তু মৃত ভোটাররা ভোট দিয়েছে। দেড়শ’ বছরের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ইউপি নির্বাচন হয়েছে। দেশী-বিদেশী কোন স্থানীয় নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের কোন মিল নেই। তিনি বলেন, এবারের ইউপি নির্বাচন ক্ষমতাসীন দল লাভবান হয়েছে। তবে ভেঙে পড়েছে নির্বাচনী ব্যবস্থা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমেদ বলেন, এবারের ইউপি নির্বাচনের কারণে প্রকাশ্যে সহিংসতা ও অনিয়মের একটি রীতি চালু হয়ে গেছে। ভবিষ্যতে তার লাগাম টেনে ধরা খুবই কঠিন হবে। মানবজমিন

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer