প্রকাশিত: ২২/১১/২০১৮ ৬:৩১ পিএম , আপডেট: ২২/১১/২০১৮ ৬:৩২ পিএম

নিউজ ডেস্ক::
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের যে কোনো ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ-বিদেশে নিষ্ঠার সঙ্গে কাজ করে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও শোক জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর তিনজন বীরশ্রেষ্ঠর আত্মীয়, তিনজন বীর উত্তম, ১৪ জন বীর বিক্রম ও ২৭ জন বীরপ্রতীক সেনাসদস্যের (সর্বমোট ৪৭ জন) সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ তুলে দেন সেনাবাহিনী প্রধান।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধান, সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...