প্রকাশিত: ১১/০৫/২০২১ ৪:২৩ পিএম


বাংলাদেশে প্রথমবারের মতো রেলের লাইন ছুঁলো মেট্রোরেল। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেলের একটি ট্রেন প্রথম চালিয়ে দেখানো হয়।

মেট্রোরেলের ট্রেনটি বিদ্যুৎ চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা।

আজ ছয়টি বগি নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়। ট্রেনটি চালান কাওয়াসাকির একজন চালক। পরে সেটি বাইরে আধঘণ্টা রেখে আবার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ উপলক্ষে ডিপোতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, প্রথম ট্রেনটি আগস্ট মাসে ডিপোর বাইরে উড়ালপথে তোলা হবে। সেখানে ট্রেনটির নানা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer