প্রকাশিত: ০৬/১২/২০১৯ ৬:৫৯ পিএম , আপডেট: ০৬/১২/২০১৯ ৭:০০ পিএম

মিয়ানমারের সমুদ্রসীমানায় উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশির সবাইকে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম।

ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছিল মিয়ানমার নৌবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে তারা মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি। ঢেউয়ের কারণে তাদের ফিসিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। এতে তাদের আটক করে বোটসহ নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...