প্রকাশিত: ২২/০২/২০১৭ ৯:৫৯ পিএম , আপডেট: ২২/০২/২০১৭ ১০:৩৩ পিএম

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারকারী চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের আলাউদ্দিন হোসেনের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত অভিহিত করে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা পুনর্ব্যক্ত করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না।

তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সাথে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সেবা নিতে আসা মানুষের সাথে অন্যায় আচরণের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল হচ্ছে সেবাপ্রার্থীর আশ্রয়স্থল। সেবাদানকারী সবাই মহান পেশার সাথে যুক্ত। এখানে কোনো রকমের দুর্ব্যবহার বা অসৌজন্য আচরণ কাম্য নয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর সেবা কার্যক্রম ব্যাহত করে অহেতুক ধর্মঘট বা উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কর্মসূচি না দেয়ার জন্য চিকিৎসক, নার্সসহ সবার প্রতি পুনরায় আহ্বান জানান মন্ত্রী।

নাসিম বলেন, বগুড়ার শজিমেক হাসপাতালে আলাউদ্দিনের স্বজনদের সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মরহুম আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, গত রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে এক শিক্ষানবিস নারী চিকিৎসককে ‘আপা’ বলায় তার সহকর্মীরা রোগীর স্বজন আব্দুর রউফকে বেধড়ক পেটান। এরপর উপস্থিত লোকদের সামনে কানধরে একশ বার উঠবসও করান। উপস্থিত জনতা এর প্রতিবাদ জানালে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। ঘটনার একদিন পর আব্দুর রউফের বাবা আলাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer