ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০১/২০২৫ ১২:৪৮ পিএম

জয়পুরহাটে সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। আজ (বুধবার) সকাল ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানী গ্রামের মবেজ উদ্দিনের ছেলে। সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। তিনি বেলা পৌনে ১১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...