প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৭:৪০ পিএম

টানা দুইদিন বন্ধ থাকার করোনাভাইরাস টেষ্ট আবারও শুরু হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। শনিবার (৬ জুন) একদিনে সর্বাধিক ৩৪৮ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট শেষে সর্বাধিক ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরেই এসেছে সর্বাধিক ৪২ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার টেষ্ট হওয়াদের মধ্যে যে ১০৮ জনের পজিটিভ এসেছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ১৯ জন, চকরিয়া উপজেলায় একজন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও রামু উপজেলায় ২২ জন রয়েছেন। এছাড়াও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে একজন, বান্দরবান সদরে ৫ জন ও রুমা উপজেলায় ৩ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দুইজন রয়েছেন।

এ দিন ২৪০ জন রোগীর টেষ্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer