প্রকাশিত: ০৩/০৮/২০২০ ৭:২৩ এএম , আপডেট: ০৩/০৮/২০২০ ১০:২৫ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমের ফেসবুক লাইক দুই লাখের মাইলফলক অতিক্রম করল। “সংবাদ সংযোগ সারাক্ষণ” স্লোগানকে সঙ্গী করে নিউজ পোর্টালটি যাত্রা শুরু করে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর । গত শনিবার সকালেই উখিয়া নিউজ ডটকম-এর ফেসবুক লাইক সংখ্যা ২ লাখ ছুঁয়ে যায়।
যাত্রার শুরু থেকে পোর্টালটির সম্পাদক ও প্রকাশকের দায়ীত্ব পালন করছেন তরুণ মিডিয়া ব্যক্তিত্ব ওবাইদুল হক চৌধুরী। চালু হওয়ার অল্প দিনের মধ্যেই কক্সবাজারের অন্যতম শীর্ষ নিউজ পোর্টালে পরিনত হয় উখিয়া নিউজ ডটকম। এতে অনেক গুলো বিভাগ চালু আছে। যার মধ্যে রয়েছে : ফিচার, সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত উখিয়া নিউজ এক্সক্লুসিভ ও সংবাদ অনুসন্ধান। এ ছাড়া নিজস্ব সম্পাদকীয় মন্তব্যও প্রকাশ পাচ্ছে প্রতিনিয়ত। পাঠক চাহিদাকে গুরুত্ব দিয়ে রয়েছে নিউজের ফলোআপও হচ্ছে প্রতিনিয়ত । এছাড়াও প্রতিদিনের তরতাজা খবরের পাশাপাশি চাকুরী চাই’ নামে আরো একটি বিভাগ রয়েছে চালু হয়েছে। পোর্টালটির ভিতরে-বাইরে রয়েছে একঝাঁক প্রতিশ্রুতিশীল কর্মিবাহিনী। বর্তমানে পোর্টালটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন মিডিয়া ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক সরওয়ার আলম শাহীন ও বার্তা সম্পাদকের দায়ীত্বে রয়েছে ফারুক আহমদ।

উখিয়া নিউজ ডটকমের প্রতি আস্থা বৃদ্ধির মাপকাঠিতে ফেসবুকে লাইক সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ায় সম্মানিত পাঠককুলকে আমাদের নিরন্তর শুভেচ্ছা।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...