প্রকাশিত: ২০/০৫/২০২১ ৮:৩৮ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে খুরশীদা আক্তার (১৬) ও জান্নাত আরা বেগম (১০)। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্লাস্টারের ৩/৪ নং রুমে বসবাস করে।

বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন বেড়ির পাশ থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে।

৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত রাত ১০টার দিকে চার রোহিঙ্গা ৪ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকায় করে পালিয়ে সুবর্ণচরে আসে। আটককৃত দুই রোহিঙ্গাদের বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানিয়েছেন, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু, একই ইউনিয়নের চর আলাউদ্দিনের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি ৪ লাখ টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের পালিয়ে নিয়ে আসার বিষয়টি টের পেয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। এ সময় আরও দুইজন রোহিঙ্গা পালিয়ে যায় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer