প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ১০:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫১ এএম

নুরুল কবির বান্দরবান :

বান্দরবানের রুমা উপজেলায় অবৈধ অনুপ্রবেশের কারনে দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয় এসময় তাদের সাথে থাকা এক বাংলাদেশীকেও আটক করা হয়। বুধবার রা‌তে রুমা বাজার থেকে তাদের আটক করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধাবার রাতে জেলার রুমা উপ‌জেলার বাজার এলাকা থে‌কে সেনাবা‌হিনীর পে‌ট্রোল দ‌লের সদস্যরা সন্দেহজনক ঘুরাঘুরির সময় ভারতীয় নাগ‌রিকসহ ৩ জন‌কে আটক করে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুজন ভারতের মি‌জোরা‌মের, একজন রাঙ্গামা‌টির বা‌সিন্দা।

এসময় তা‌দের কাছ থে‌কে নগদ ৪৫ হাজার টাকা,৩টি মোবাইল এবং ২৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়। আট‌কের পর প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ শেষে এ‌দের পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রে সেনাবা‌হিনী। এরা হ‌লেন- ভারতের মিজোরামের বা‌সিন্দা রতন ময় চাকমা(১৭), প্রিয় বিকাশ চাকমা (২০) এবং রাঙ্গমাটির পূর্ণ কুমার তংচঙ্গা (৩৫)। ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, রুমা বাজার থে‌কে দুজন ভা‌রতীয়সহ ৩ জনকে সেনাবা‌হিনী আটক ক‌রে। প‌রে তা‌দের পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রে। এ‌দের ম‌ধ্যে ভারতীয় দুজ‌নের বিরুদ্ধে অ‌বৈধ অনুপ্রবেশ আই‌নে এবং বাংলা‌দেশীর বিরুদ্ধে চাঁদাবা‌জির পৃথক দু‌টি মামলা করা হয় রুমা থানায়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer