প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫২ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর একজন দিয়া খানম মিমের বাসায় গিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নৌমন্ত্রী মহাখালীর দক্ষিণপাড়ায় দিয়াদের বাসায় যান। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির এবং অন্য স্বজনদের সান্ত্বনা দেন তিনি। এ সময় সেখানে নিহত দিয়ার বন্ধু-বান্ধবীসহ স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির সাংবাদিকদের বলেন, মন্ত্রী তার হাসি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘অন্য একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল। সে সময় আমি (মন্ত্রী শাজাহান খান) হাসছিলাম। দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করায় উত্তর দেয়ার সময় সেই হাসিটাই ছিল। আমি তখনও জানতাম না ঘটনাটা। বুঝতেও পারিনি। তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা চাই। সব শিক্ষার্থীদের কাছেও ক্ষমা চাই।’

উল্লেখ্য, গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভারের মুখে জাবালে নূর পরিবহনের তিনটি বাসের প্রতিযোগিতা করে যাওয়ার সময় এক বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। তারা হচ্ছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল করিম রাজীব ও প্রথম বর্ষের ছাত্রী দিয়া খানম মীম। ওই ঘটনার জের ধরে ওই দিন বিকেলেই সচিবালয়ে সাংবাদিকদের সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি ভারতের মহারাষ্ট্রের এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার উদাহরণ টেনে আনেন। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার মন্ত্রিসভার মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে তিরস্কার করেন। পরে তিনি হাসির জন্য ক্ষমা চেয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...